লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার মেয়াদ উত্তীর্ণ আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশদ আলম চৌধুরী।
শনিবার(৩ অক্টোবর) দুপুর ১২টায় আমিরাবাদ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী এস.এম ইউনুচের সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান ।
খোরশেদ আলম চৌধুরী বলেন, এস.এম ইউনুচ আমিরাবাদ ইউনিয়নের সবচেয়ে যোগ্যতম প্রার্থী। তাঁকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকা উপহার দিয়েছেন। তাই আগামী ২০ অক্টোবর শেখ হাসিনার প্রার্থী ইউনুচকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
বর্ধিত সভার প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু বলেন, ইউনুচ চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমিরাবাদের ব্যাপক উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও শেখ হাসিনার অর্জনগুলো তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্য্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল আবছার, আলহাজ্ব হারুনুর রশিদ রাসু, ডা: এমরান, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী এবং দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মো: শাহজাহান ও বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইসমাঈল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন, আওয়ামী লীগ নেতা সোলাইমান, জমির উদ্দিন, আজিমুল হক, মো: ইকবাল ও আব্দুল গফুর প্রমুখ।

