Site icon CPLUSBD.COM

আমির ভান্ডার দরবারে ওরশ স্থগিত, প্রধান তোরণ বন্ধ থাকবে

পটিয়া প্রতিনিধি: করোনা মহারীর কারণে আসন্ন ৩ মে আমির ভান্ডার দরবারে ওরশ শরীফ স্থগিত করা হয়েছে।

গত ২২শে এপ্রিল বৃহস্পতিবার আওলাদে পাকগণের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দরবারের প্রবেশ মুখে গেইটও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সভা শেষে জানানো হয়, চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হার ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং সরকারী বিধি-নিষেধ রয়েছে গণজমায়েতের উপর।

এসব কারণে আগামী ২০ শে বৈশাখ, ৩রা মে ২০শে রমজান সোমবার আমিরুল আউলিয়া হযরত শাহসূফী মৌলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ (ক.)’র পবিত্র বেছাল বার্ষিকী ওরশ শরীফের গণজমায়েত কর্মসূচি স্থগিত করা হয়। তবে বড় রওজা শরীফের জেয়ারত খানায় দূরত্ব বজায় রেখে খতমে কোরআন ও দেশব্যাপী করোনা সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া কামনা করে বা’দে আছর সংক্ষিপ্ত মিলাদ, কিয়াম ও মুনাজাত করবেন শুধুমাত্র সন্মানিত আওলাদে পাকগণ।

দরবারে জমায়েত না হয়ে বিত্তশালীরা স্ব স্ব এলাকায় অসহায়, গরীব ও অভাবীদের সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়েছে।

এবার মাজার শরীফ এলাকায় মাইক, সাউন্ড বক্স, আলোকসজ্জা, শব্দদুষণ যন্ত্রপাতি ও তবারুক বিতরণ করা হবে না।