Site icon CPLUSBD.COM

আমি এখন কফি খাই, চা খাই না: তাহেরী

তাহেরী। ফাইল ছবি

দাওয়াতে ঈমানী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহম্মদ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী বলেছেন, আমি এখন কফি খাই, চা আর খাই না। কাউকে এখন আর মাহফিলে চায়ের কথা বলি না।

একটি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশনকে তাহেরী এসব বলেন।

তাহেরী বলেন, মাহফিলে যেহেতু আমি একা চা পান করছিলাম, তাই সবাইকে খাওয়ার জন্য অনুরোধ করে ছিলাম। এই বিষয়টি একটি ষড়যন্ত্রকারী চক্র আমার বিরুদ্ধে হাস্যরস ভিডিও বানিয়েছে। যা খুব দুঃখজনক।

ওয়াজ মাহফিলে দেয়া বিভিন্ন বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তাহেরী।

তবে তার দাবি, তার বক্তব্যগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়।