নিউজটি শেয়ার করুন

আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে বোয়ালখালীর একজনের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধিঃ আমেরিকা নিউওয়ার্কতে বোয়ালখালী উপজেলার আবদুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলার চরখিজিরপুরের সাতগরিয়াপাড়ার মরহুম আবদুল নবী ছেলে আবদুল মান্নান (৫৫) বিশ্বে ভয়াবহ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকা নিউওয়ার্ক একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, ৩৫ বছর আগে বড় ভাই মরহুম মোতালেব’র হাত ধরে ভাগ্য পরির্বতনে পাড়ি জমান ওমানের মসকেটে, সেখানে ডিভি ভিসা পেয়ে ১৯৮৮ সালে ওমান থেকে আমেরিকায় চলে যান। ৩২ বছর সীমাহীন কষ্টে আর্জিত অর্থ দিয়ে ভাই, বোন আত্নীয়, স্বজনের জন্য কাজ করে গেছেন। দীর্ঘ বত্রিশ বছর প্রবাস জীবনে পরিবার, আত্নীয়, স্বজনকে আর্থিকভাবে স্বচ্ছালতা তার অসমান্য অবদান রেখে গেছে। মৃত্যুর আগ মুহুতে ও তার মরহুম বাবা, মায়ের নামে একটি মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসি আতিকুর রহমান আতিক জানান, দীর্ঘদিন আগে আমেরিকায় চলে যান। বত্রিশ বছর সীমাহীন কষ্টে আর্জিত অর্থ দিয়ে ভাই, বোন আত্নীয়, স্বজনের জন্য কাজ করেছেন, মৃত্যুকালে নিউওয়ার্কে নিহতের সহধর্মিণী, ছয় ছেলে, এক মেয়ে রেখে যান। আল্লাহ তাঁর পরিবার এই শোক কাটিয়ে উঠার তওফিক দান করুক।