সিপ্লাস ডেস্ক: আরও ১১ জোড়া আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে আজ থেকে। লকডাউন তুলে নেয়ার পর গত ৩১ মে থেকে প্রথম দফায় চলাচল করছে ৮ জোড়া ট্রেন।এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়াল মোট ১৯ জোড়া।
যে ১১ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে সেগুলো হলো- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস ও ঢাকা-চাঁদপুর রুটের ব্রহ্মপুত্র এক্সপ্রেস, খুলনা-চিলহাটি রুটের রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট রুটের মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস।
বুধবার সকালে কমলাপুর রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে,নতুন যুক্ত হওয়া ১১ জোড়া ট্রেনের মধ্যে ৭ জোড়া ট্রেন ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাত্রী আনা নেয়া করবে। বাকি ৪ জোড়া ট্রেন ঢাকার বাইরে চলাচল করবে।
সব ট্রেনের মধ্যে যেগুলার বুধবার সাপ্তাহিক বন্ধ আছে সেগুলা বৃহস্পতিবার থেকে চলবে।








