নিউজটি শেয়ার করুন

আরও ৩০ হাজার টন পেঁয়াজ আসবে, টিসিবিতে বিক্রি হবে সারা বছর: বাণিজ্যমন্ত্রী

রংপুরের শালবন এলাকায় নিজের বাসভবনে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য ২/১ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, মুনাফালোভি সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি নেয়া হয়েছে। যারাই এ ধরনের অশুভ তৎপরতায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।