নিউজটি শেয়ার করুন

আরব আমিরাতে আল্লামা মুফতি ইদ্রিস রেজভী(রহ:)’র চেহলাম শরীফ সম্পন্ন

সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইনে গত ১০ সেপ্টেম্বর শুক্রবার আল আইনে এক হলরুমে আঞ্জুমানে ক‌্বাদেরিয়া চিশতিয়া রজভীয়া ট্রাস্ট বাংলাদেশ ইউ এই শাখার ব্যবস্থাপনায়

আল আইন প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইনে গত ১০ সেপ্টেম্বর শুক্রবার আল আইনে এক হলরুমে আঞ্জুমানে ক‌্বাদেরিয়া চিশতিয়া রজভীয়া ট্রাস্ট বাংলাদেশ ইউ এই শাখার ব্যবস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি মোহাম্মদ ইদ্রিস রেজভী(রহ:)’র চেহলাম শরীফ এবং না’ তে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হয়।

প্রথম অধিবেশনে ইউ এ ঈ এর বিশিষ্ট শায়ের নুরুল আমিন, জয়নাল আবেদীন, ফোরকান কাদেরী, আবু তালেব, শাহরিয়ার মুরশেদ, হামিদ সিকদার মনোমুগ্ধকর মুশেয়েরা মাহফিল উপহার দেন।

দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে মোহাম্মদ আলাউদ্দিন খান এর সঞ্চালনায় আলোচনা সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ হামিদ সিকদার। নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন আবু তালেব কাদেরী।

বড় হুজুর কেবলার শানে মানকবাত পাঠ করেন ফোরকান কাদেরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন আল আইন শাখার সভাপতি মৌলানা আবুল হাশেম।

বক্তারা আল্লামা ইদ্রিস রেজভী (রহঃ) এর জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর (রহঃ) এর আত্মার শান্তি কামনা করোনা থেকে বিশ্ববাসীর মুক্তির দোয়া, ক্বিয়াম, মোনাজাত এবং তবারক বিতরনের মধ্যে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে ক‌্বাদেরিয়া চিশতিয়া রজভীয়া ট্রাস্ট বাংলাদেশ ইউ এই শাখার সহ সেক্রেটারি আ,হ,ম, ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল মুসলেমিন আল আইন শাখার সহ সভাপতি মৌলানা নুরুল আমিন। আল আইনের বিশিষ্ট ব্যবসায়ী আসাব উদ্দীন। আন্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়া আল আইন শাখার সহ সভাপতি আবদুল জব্বার। শাহিন উদ্দিন, মোহাম্মদ নুরউদীন, তসলিম উদ্দীন, খোরশেদ আলম, ওয়াসিম উদ্দিন,আবু তাহের ,মোহাম্মদ সেলিম, মহিউদ্দিন সহ আরো অনেকে।

আরো পড়তে পারেন:

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here