Site icon CPLUSBD.COM

আরেফিন নগরে গরম তেলে দুই শিশু দগ্ধ

শনিবার বিকাল পৌনে চারটার দিকে নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকার খাজা স্টোর নামের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ রিফাত (৭) ও মোবারককে (৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসক নারায়ণ ধর জানিয়েছেন, রিফাতের শরীরে ৬৮ শতাংশ এবং মোবারকের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, খাজা স্টোরে গরম করার সময় কিছু তেল ছিটকে পাশ দিয়ে যাওয়া দুই শিশুর গায়ে পড়ে।