নিউজটি শেয়ার করুন

আরো ২১ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

সিপ্লাস প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত আরো ২১ জন বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ নিয়ে ৪৩৮ জন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

গত ২৪ আগস্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

যে ২১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন তারা হলেন- নাটোরের হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, আকলিমা বেগম, সাহেরা, শরীফা ইসলাম, ফিরোজা বেগম, আয়েশা বেগম, মোছা. ফাতেমা, জোসনা বেগম, আছমা বেগম, রেজিয়া বেগম ও আমবিয়া বেগম, বরিশালের রোকেয়া বেগম ও বিভা রানী মজুমদার, খুলনার সন্ধ্যা রানী বিশ্বাস ও অঞ্জনা বালা বিশ্বাস, পাবনার আনোয়ারা বেগম ও বিলকিস বানু, কুমিল্লার তাহেরা বেগম এবং নওগাঁর বদরুন নেছা।

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here