Site icon CPLUSBD.COM

আর্ত মানবতার সেবা সকল ধর্মের বড় ইবাদত- ওব্যাট থিংক ট্যাঙ্কের সভায় এ্যানেল

ওব্যাট থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা আনোয়ার খানের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

ওব্যাট থিংক ট্যাঙ্ক চট্টগ্রাম, এসডিজি ইয়ুথ ফোরাম এবং পপুলার জনকল্যান ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ওব্যাট হেল্পার্স ইউএসএ প্রতিষ্ঠাতা আনোয়ার খান এবং বেগম আনোয়ার খান, হলিউড চলচ্চিত্র নির্মাতা রকউড- ওডেন আনালী এবং আমেরিকা প্রবাসী এটিএম মাসুদ’র সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠিতা বিশিষ্ট সংগঠকও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, আর্ত – মানবতার সেবা সকল ধর্মের বড় ইবাদত! মা-মাটিও মানুষের কল্যাণে যারা কাজ করে তাদের মৃত্যু নেই! দেশের ব্যথিত মানুষের মুখে হাসি ফুটাতে আমেরিকায় বসে আনোয়ার খাঁন যে অনবদ্য অবদান রেখেছেন তা একদিন ইতিহাসে অবিস্বরনীয় হয়ে থাকবে।
সভায় নাজিম উদ্দিন এ্যানেল আরও বলেন, একজন আনোয়ার খানের কল্যাণে আজ হাজার হাজার দুঃখি মানুষের মুখে হাসি ফুটেছে, চট্টগ্রামের মাটিতে আনোয়ার খাঁন ও হলিউড চলচিত্র নির্মাতা রকউড কে সংর্বধিত করতে পেরে আমরা চট্টগ্রামবাসী ধন্য।
শনিবার সন্ধ্যায় (১ ফেব্রুয়ারি) নগরীর ওব্যাট স্কুল মিলতনাতনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন হালিশহর থানা সভাপতি সোহেল আখতার খান সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধানবক্তা ছিলেন উইন্ড অব চেঞ্জের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক নেছার আহমদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএফএম এর প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী জনাব জামালউদ্দিন মিন্টু , এসডিজ ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, পপুলার জনকল্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এমএ জলিল,কর্মকর্তা -আইএমও, কক্সবাজার মোঃ সাজ্জাদ, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর শেখ ইমরান হোসেন, শিক্ষক প্রশিক্ষক কেফায়েত উল্লাহ কায়সার, অপারেশন ডাইরেক্টর ওব্যাট হেল্পার্স ইমামুল হক মুন্না, অধ্যক্ষ আনন্দ পাঠশালা শামীম নিঘাত মোঃ তানভীর, প্রজেক্ট অফিসার আই আই এস ডি সি এম মোঃ মোস্তাক, সুপারভাইজার আই এস ডি সি এম মঞ্জুর আলী, প্রধান শিক্ষিকা ওব্যাট জুনিয়র হাই স্কল ইশরাত পারভিন ও থিংক ট্যাঙ্ক চট্টগ্রামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংর্বধনা অনুষ্ঠানে বিদেশী মেহমানদের সন্মানে ওব্যাট স্কুলের শিক্ষার্থী অংশ গ্রহণে নাচ , গান, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়,