সিপ্লাস প্রতিবেদক: উদ্বোধনের মধ্যে দিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করলো বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস।
পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, আভিযানিক ও প্রশাসনিক কাজ, পার্বত্য অঞ্চলে রসদ সরবরাহসহ গুরুত্বপূর্ণকাজের জন্য সেনাবাহিনীতে যুক্ত হলো আরও ২টি বেল ৪০৭ জিএক্সআই মডেলের অত্যাধুনিক হেলিকপ্টার।
সোমবার(১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের পাশে আর্মি এভিয়েশনে ফরওয়ার্ড বেসের উদ্বোধন ও হেলিকপ্টার দুটি অন্তর্ভূক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনীর উন্নয়নে সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে সেনা প্রধান বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আর্মি এভিয়েশনের আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আর্মি এভিয়েশনের গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন বলেন, যাত্রা শুরু হওয়া আর্মি এভিয়েশনে ফরওয়ার্ড বেস চট্টগ্রাম ও যুক্ত হওয়া ২টি অত্যাধুনিক হেলিকপ্টার সেনাবাহিনীর বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানে উর্ধতন সেনাকর্মকর্তাগণ ও বিভিন্ন পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বিস্তারিত ভিডিওতে…








