সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভাষাতত্ত্ব ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক বাসাবি বড়ুয়া আর নেই। তিনি পটিয়া উপজেলার তেকোটা গ্রামের প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়া ও প্রীতি বড়ুয়ার সন্তান।
শুক্রবার (২৩ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে তিনি পরলোক গমন করেন।
চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাসাবি বড়ুয়ার মরদেহ সকাল ১১ টা পর্যন্ত রাখা হবে। আজ (২৩ জুলাই) দুপুর ২ টায় নিজ গ্রামে তার বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে অনিত্য সভা ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।








