আলআইন প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত আলআইনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গত ৪ সেপ্টেম্বর ত্রিকালজ্ঞ মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯১ তম আবির্ভাব দিবস আবুধাবির গ্রীন সিটি আল-আইন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অসংখ্য বাবার ভক্তমন্ডলী উপস্থিত ছিলেন।
বাবার অভিষেক, বাবার পূজা, ২৯১টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,রাজভোগ নিবেদন, রাজভোগে ১০১ প্রকারের ব্যঞ্জন ভোগ বাবাকে নিবেদন, বাবার ভজন, আরতি কীর্তন, শ্রীমৎ ভগবত গীতা পাঠ, এক নাম কীর্তন, পুষ্পাঞ্জলি, বিশ্ব শান্তি প্রার্থনা ও প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আল আইন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের পরিচালনা পরিষদ আগত ভক্তদেরকে কৃতজ্ঞতা ও জয় বাবা লোকনাথ জানিয়েছেন। পরিশেষে বিশ্ববাসীর শান্তি কামনায় এবং মহামারী করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।









