Site icon CPLUSBD.COM

আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুতে বোয়ালখালী নিবার্হী কর্মকর্তার শোক প্রকাশ

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলার সাবেক নিবার্হী অফিসার মোঃ আলতাফ হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার।

বিসিএস ( প্রশাসন ) ক্যাডারের ১১ তম ব্যাচের কর্মকর্তা মােঃ আলতাফ হােসেন চৌধুরী , অতিরিক্ত সচিব , ধর্ম মন্ত্রণালয় ও বােয়ালখালী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার (১৭ জুন) ভাের ০৫.০০ ঘটিকায় ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।