নিউজটি শেয়ার করুন

আলমগীর অপু’র সাথে কক্সবাজার জেলা ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত

আলমগীর অপু'র সাথে কক্সবাজার জেলা ছাত্রলীগের সৌজন্য সাক্ষাত

কক্সবাজার ব্যুরোঃ সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

সোমবার রাতে কক্সবাজারের অভিজাত হোটেল কক্স টুডে-তে তারা সাক্ষাতে মিলিত হন।

এ সময় জেলা ছাত্রলীগের মানবিক, সাংগঠনিক কর্মকান্ড প্রচার প্রসারের মাধ্যমে সংগঠনের সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখায় সিপ্লাস টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগের সহসম্পাদক আনচারুল করিম, সাবেক সহ সম্পাদক হিরু, ছাত্রলীগ নেতা হাসান, তারেক, রাহাত, খালেক মাসুদ, ইমন, আরাফাত, সামি, মোরশেদ, রিয়াদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here