কক্সবাজার ব্যুরোঃ সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
সোমবার রাতে কক্সবাজারের অভিজাত হোটেল কক্স টুডে-তে তারা সাক্ষাতে মিলিত হন।
এ সময় জেলা ছাত্রলীগের মানবিক, সাংগঠনিক কর্মকান্ড প্রচার প্রসারের মাধ্যমে সংগঠনের সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখায় সিপ্লাস টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগের সহসম্পাদক আনচারুল করিম, সাবেক সহ সম্পাদক হিরু, ছাত্রলীগ নেতা হাসান, তারেক, রাহাত, খালেক মাসুদ, ইমন, আরাফাত, সামি, মোরশেদ, রিয়াদ প্রমূখ।

