নিউজটি শেয়ার করুন

আলীকদমে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

সিপ্লাস প্রতিবেদক:  বান্দরবানের আলীকদমের রেফার ফাঁড়ি এলাকায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মো. মনছুর আলম (১৯) ও হুমায়ুন কবির (১৭) নামে দুইজন কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন জুবায়ের (২৪) নামের আরও একজন। তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন উপজেলার নুরুল কবিরের ছেলে মো. মনছুর আলম ও মোহাম্মদ হোসেনের ছেলে হুমায়ুন কবির।

পুলিশ জানায়, আলীকদমের রেফার ফাঁড়ির মেম্বারপাড়া এলাকায় রাতে ৬-৭টি বন্যহাতি লোকালয়ে হানা দেয়। এ সময় হাতি তাড়াতে গিয়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।