নিউজটি শেয়ার করুন

আলীকদমে ২৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বান্দরবানের আলীকদমে ২৭০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে আলিকদম থানা পুলিশ।

৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ভাের সাড়ে ৫ টায় উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির সােনাইছড়ি হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, আলীকদম উপজেলার আমতলী পাড়ার মৃত সুলতান আহাম্মদ এর ছেলে মােঃ ফোরকান (৩৮) ও একই এলাকার ছিদ্দিক আহাম্মদ এর ছেলে মােঃ নুর(৪০)।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভাের সাড়ে ৫ টায় গােপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ৫নং ওয়ার্ড সােনাইছড়ি এলাকার নাজিম উদিন এর বাড়িতে অভিয়ান চালিয়ে এই সব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নের্তৃত্ব দেয়, আলীকদম থানার এসআই মােঃ ইমাম হােসেন এবং এসআই আবদুল খালেক। এসময় আটককৃত নুর মােহাম্মদ এবং মােঃ ফোরকান এর পকেট থেকে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৪(ক) এর দন্ডণীয় ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।