নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা আ.লীগের কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের ৩ গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
তিনি আরও জানান, ১৪৪ ধারা চলার সময় মাইজদী শহর ও আশপাশ ( মাইজদী, দত্তেরহাট, সোনাপুর) এলাকায় মধ্যে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সব এলাকায় চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।
আগামীকাল সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মাইজদী শহর ও আশপাশ ( মাইজদী, দত্তেরহাট, সোনাপুর) এলাকায় ১৪৪ ধারা জারি ঘোষণা করেন জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেল ৫টার দিকে আগামীকাল সোমবারের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে মাইজদী শহরের টাউন হল মোড়ে ৩টি গ্রুপের নেতাকর্মিরা অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগন দেয়। এ সময় তুমুল উত্তোজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে মাইর মুখি অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত কিছু দিন থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মিদের মধ্যে প্রকাশ্যে বিভক্তি দেখা দেয়।
এভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল ও সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীনের অনুসারীরা আলাদা ভাবে নিজেদের কর্মসূচি পালন করে আসছে।
একপর্যায়ে বিবদমান তিনটি গ্রুপের অনুসারী নেতাকর্মিরা তাদের আগামীকাল সোমবারের পাল্টাপাল্টি সমাবেশকে সফল করতে রোববার বিকেল থেকেই জেলা শহরে অবস্থান নেয়। এ সময় তিন গ্রুপের অনুসারী নেতাকর্মি জেলা শহরে পথ সভা,মিছিল করলে ত্রিমুখি উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষ এবং প্রাণহানির আশঙ্কা দেখা দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

