পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
২৭ মে (বৃহস্পতিবার) পটিয়া উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আ’লীগের সভাপতি মো. আলমগীর ও সাধারণ সম্পাদক এমএনএ নাছির স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলেন, গত ২৬ মে (বুধবার) উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের উপর অতর্কিতভাবে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।
এদিকে, আবদুল করিম সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের সভাপতি সাইফুল্লাহ পলাশ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।








