কুতুবদিয়া আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগামী ২৪ জানুয়ারী শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৫ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
শিল্পী আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুর রহিম চৌধুরী, কাইমুল ইসলাম, মুহাম্মদ ইউনুস, আবদুল হান্নান, দিদারুল ইসলাম খোকা, শাহাবুদ্দিন কুতুবী, নেছারুল ইসলাম, আলতাফ হোসাইন, হুমায়ুন কবির ও সাইফুদ্দিনসহ অনেকে।








