নিউজটি শেয়ার করুন

আলোচিত মডেল পিয়াসা ফের ৮ দিনের রিমান্ডে

বিনোদন ডেস্ক: মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের করা পৃথক তিন মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এদিন গুলশান থানার মাদকের মামলায় তিন দিনের রিমান্ড শেষে আসামি পিয়াসাকে আদালতে হাজির করা হয়। এরপর খিলক্ষেত থানার মাদকের মামলায় ৭ দিন, ভাটারা থানায় মাদক মামলায় ১০ দিন ও গুলশান থানায় মাদক মামলায় ১০ দিনসহ তিন মামলায় ২৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত খিলক্ষেত থানার মামলায় ৩ দিন, ভাটারা থানার মামলায় ৩ দিন ও গুলশান থানার মামলায় ২ দিনসহ তিন মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত গুলশানের মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here