সিপ্লাস ডেস্ক: আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদ আরব আমিরাত শাখার ” আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন ” শুক্রবার(৯ অক্টোবর) আরব আমিরাতের দুবাইয়ে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আলী আকবর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন মো. সেলিম উদ্দিন, মো. এনাম উদ্দিন ও মো. আবদুল মান্নান।
মোহাম্মদ আলী আজমকে সভাপতি ও মোহাম্মদ রুবেল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মো. জাহেদুল আলম, সহ সভাপতি মো. রাশেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল, সহ সাধারণ সম্পাদক মো. মাসুদ করিম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন(DM), সহ সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন পাশা, মো. রুবেল উদ্দিন, মো. জমির উদ্দিন, অর্থ সম্পাদক মো. ওসমান গণি টিপু, সহ অর্থ সম্পাদক মো. ফরহাদ আলী সাদ্দাম, প্রচার সম্পাদক মো.শাহেদ আলী অপু, সহ প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন কাদের, হাফেজ মো. মাসুম, দপ্তর সম্পাদক মো. মামুন হোসেন, সহ দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, মো. আবু বক্কর প্রমূখ।
নব গঠিত কমিটি ২বছর দায়িত্ব পালন করবে।

আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদ আরব আমিরাত শাখা কমিটি গঠন উপলক্ষে ভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ ২০০৮ সালে হাটহাজারী উপজেলার ধুরুমের মুখ এলাকায় প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও এলাকার মানবিক কাজ করে যাচ্ছেন।








