নিউজটি শেয়ার করুন

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারীতে, রাত সাড়ে ৯টায় বাবুনগর মাদ্রাসাতে

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার সময় পরিবর্তন
ফটিকছড়ি প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির; দেশের খ্যাতনামা হাদীস বিশারদ, হাটহাজারী মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম, বর্তমান শিক্ষা পরিচালক ও শায়খূল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর প্রথম নামাজে জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসায় এবং শেষ নামাজে জানাজা রাত সাড়ে ৯টায় ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
পরে তাঁর ওসিয়ত মতে নানা (বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা) আল্লামা হারুন বাবুনগরী (রঃ) এর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, হেফাজত ইসলামের সাবেক আমির জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সিএসসিআর হাসাপাতালে ইন্তেকাল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here