নিউজটি শেয়ার করুন

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার সময় পরিবর্তন

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার সময় পরিবর্তন

সিপ্লাস প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার সময় পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত ১১টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে তাই, জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। এখন রাত ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় নিজ কক্ষে শোয়া অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন বাবুনগরী। নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here