নিউজটি শেয়ার করুন

আল্লামা শফী গুরুতর অসুস্থ: হাসপাতালে ভর্তি

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আনাস মাদানী জানান, হজমজনিত সমস্যায় ভোগছিলেন শাহ আহমদ শফি। বুধবার সকাল থেকে পাতলা পায়খানার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।