ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে হালিশহর দরবার শরীফের খলিফা অধ্যক্ষ আল্লামা শাহ্সুফী আহমদ হাসান (রা.) প্রকাশ (বড় হুজুর) এর বার্ষিক ওরশ শরীফ।
গতকাল মঙ্গলবার আনোয়ারা উপজেলার পরুয়াপাড়া গ্রামের দরবার শরীফে এ ওরশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে মাজার জেয়ারত করতে হাজার হাজার ভক্তদের ভিড় দেখা গেছে।
কোরানখানি, ফাতেহা, জিকির ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে চলেছে ওরশের দিনব্যাপী আনুষ্ঠানিকতা।
মাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী’র সভাপতিত্বে বয়ান করেন অধ্যক্ষ অছিউর রহমান, মুফতি কাজ্বী মঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ হাছান রাজা আলকাদেরী, মৌলানা এরফানুল হক হাশেমী প্রমুখ।
উপস্থিত ছিলেন সাহেবজাদা আল্লামা ছালেহ আহমদ, ছোট সাহেবজাদা হাফেজ নুরুচ্ছাফা, মাজার কমিটির সভাপতি আব্দুর রব টিপু চৌধুরী ও শাহাজাদা মোঃ নজরুল ইসলাম খোকা৷ বাদে ফজর দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ করেন।








