নিউজটি শেয়ার করুন

আল আইনে ব্রেনস্ট্রোকে হাটহাজারীর আব্দুল লতিফের মৃত্যু

সঞ্জিত কুমার শীল, আল আইন প্রতিনিধি:  সংযুক্ত আরব আমিরাতের গ্রীন সিটি আল আইনে আল জাহার মাজারাতে গত ২৯ শে অক্টোবর চট্টগ্রাম জেলার হাটহাজারী ছিপাতলী গ্রামের বাসিন্দা মানু মিয়ার ছেলে আব্দুল লতিফ ( ৫৫ ) ব্রেইন স্ট্রোক করেন।

১২ দিন আল তূয়াম হসপিটালে চিকিৎসাধীন থাকার পর রোববার মৃত্যুবরণ করেন।

লতিফের লাশ আল জিমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী এবং চার মেয়ে সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।

তার লাশ দেশে পরিবারের কাছে পাঠানোর জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন তার স্ত্রীর ভাই মোহাম্মদ ফরিদ। যোগাযোগ 0562973128