সংযুক্ত আরব আমিরাতের আল আইন বিএনপির উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সুপার রেস্টুরেন্ট হল রুমে আল আইন বি এন পির সভাপতি শওকত উসমান রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান টিটো ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির কার্য নিবাহী কমিটির সহ ও তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ক্লাবের সভাপতি কাদের গনি চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন ইউ এ ই বি,এন,পির, সহ সভাপতি মোহাম্মদ রফিক, বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএন পির সহ সাধারণ সম্পাদক এইচ এম ফারুক আল আইন বি এন পির সাবেক উপদেষ্টা মোহাম্মদ বেলাল, উপদেষ্টা ফারুক খান, আল কূয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আজাতুর রহমান সেলিম, মাহবুব আলী খান সৃতি সংসদের সভাপতি তারেক আহমেদ সাদিক, প্রবাসি মিরসরাই বি এন পির সভাপতি মোঃ মোবারক হোসেন মাসুদ। বক্তব্য রাখেন আল ইয়াহার বি এন পির সাবেক সভাপতি রাহিয়ানুল ইসলাম শামিম, বি এন পি নেতা মামুন, সৈয়দ কবির আহমেদ সেলিম, আব্দুল আলিম, আরিফুর রহমান, হাজি মনির, আরিফুল ইসলাম হুমায়ুন কবির সুমন, ফয়সাল রানা ও অঙ্গসংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

