Site icon CPLUSBD.COM

আল নুর ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে পবিৎত্র মিলাদুন্নবী (দঃ) নানা আয়োজনের মাধ্যমে আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব নু আ ম বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহনজ্ব মমতাজুল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আবচার তৈয়বী, মাওলানা নুরুল ইসলাম আনচারী, আলহাজ্ব মোহাম্মদ শাহীন প্রমুখ। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, আলহাজ্ব ওসমান তালুকদার, হাজী মোহাম্মদ ওসমান আলী, মোহাম্মদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সৃষ্টির মূলেই রয়েছেন হযরত মুহাম্মদ( দঃ)। উনাকে সৃষ্টি না করলে কিছুই আল্লাহ সৃস্ঠি করতেন না। উনাকে ভালবাসাটাই ঈমান। তিনি কুরআন হাদীসের বিভিন্ন উদৃত্তি দিয়ে বলেন, ঈদ মিলাদুন্নবী (দঃ) বিশ্ববাসীর জন্য এক অন্যতম খুশীর দিন। অনুষ্ঠানে লাকী কূপনের মাধ্যমে আগত মেহমানদের মাঝে আল নূর ফাউন্ডেশন ঘোষিত তিন ভাগ্যবান উমরা ও জিযারত ট্রিপ বিজয়ীদের নির্বাচিত করা হয়। তিনজন বিজয়ীরা হলেন আলহাজ জানে আলম, মোহাম্মদ শওকত, এম আবদুল মন্নান। শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। পরিশেষে তবরুক বিতরনের মাঝে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।