পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশিরের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ২টায় ইমরান উদ্দিন বশির এলাকার ৬শ দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- ছগীর আহামদ, ছিদ্দিক আহামদ, শফিউল আজম, হোসেন রনি, এম এ রহিম, সাইফুদ্দীন, আরিফুদ্দীন বাবু, আলী আজগর খোকন, আবুল বশর, নাজিম উদ্দীন, শহীদ, সোহেল, সাইফুল ইসলাম, আবদুল্লাহ হৃদয়, নাজিম নাঈম, তৌহিদ, জাফর, ফয়সাল, ছোটন,মোস্তাফা প্রমুখ।

