সিপ্লাস ডেস্ক: ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশে করোনা সচেতনতামূলক কার্যক্রম শেষে বাড়ি ফিরছিলেন আশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সোহান ও খলিল-মীর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম।
বৃহস্পতিবার রাত ৯ টার সচেতনতা কার্যক্রম শেষে ফেরার পথে ২০/২৫ জন সন্ত্রাসী রাতের আধারে তাদের উপর দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে জখম করে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে দেখতে গেলে আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা নওশাপুকুর পাড়ে এসে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং তার ভাই মোঃ মরজুরকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে বলে সংগঠনের নেতা কর্মীদের অভিযোগ।








