Site icon CPLUSBD.COM

আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।