নিউজটি শেয়ার করুন

আসামীকে ছেড়ে দেয়ার অভিযোগ: আনোয়ারা থানার ওসি’র বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ নিয়েছে আদালত।

আদালতের নির্দেশনা ভঙ্গ করে গ্রেফতারি পরোয়ানার আসামীকে গ্রেফতারের পর আদালতে হাজির না করে ছেড়ে দেয়ার অভিযোগে ওসি দুলাল মাহমুদের বিরুদ্ধে গতকাল ৯ ফেব্রুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ প্রদান করেন।

মামলার বাদি আনিসুর রহমানের পক্ষে তার আইনজীবি এডভোকেট মানস দাশ মামলাটি দায়ের করেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ কে এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

মামলার বাদি জানান, সিটি ইনভেস্টমেন্ট কো অপারেটিভ নামের একটি প্রতিষ্ঠানের শাখা খুলে আনোয়ারা থানাধিন মেম্বারবাড়ির মৃত সোনা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ডবল স্কিমের নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ করে৷ পরে এই বিষয়ে আদালতে মামলা করলে আদালত দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ গত জানুয়ারির ১৬ তারিখ সন্ধ্যায় আসামীকে গ্রেফতার করে আদালতে হাজির না করে জিম্মায় ছেড়ে দেয়।

আনোয়ারা থানার যে অফিসার আসামীকে গ্রেফতার করে থানায় এনেছিলেন সেই এসআই ইমরানের সাথে বাদি পক্ষের ফোনালাপ থেকে আসামীকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷

এই বিষয়ে আনোয়ারা থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি কোন নিয়মের ব্যত্বয় করেনি বলে দাবি করেন।