আদালত প্রতিবেদক: আসামি গ্রেফতারের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির না করায় সিএমপির ডিবির তদন্ত কর্মকর্তাকে বৃহস্পতিবারের(১৯ আগস্ট) মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য এবং চান্দগাঁও থানার ওসিকে সদসংক্রান্তে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার(১৮ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ শফী উদ্দীনের আদালত একটি মামলার রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
আটকরা হলেন হলেন- মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (৩৯)।
উল্লেখ্য, ১১ আগস্ট নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে ইঞ্জিনের চেসিস নম্বর ও জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করার অভিযোগে সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয় বলে জানালেও আসামীর কোর্টে পাঠানো ফরওয়ার্ডিংয়ে ডিবির তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন ওই আসামিদের ৯ আগস্ট আটক করি লিখা আছে। কিন্তু আসামীদেরকে কেন ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করানো হয় নাই জানতে চেয়ে তত ডিবি তদন্ত কর্মকর্তা আগামীকালের মধ্যে তলব ও তদ বিষয়ে ওসি কে লিখিত ব্যাখা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান জানান, ‘গত ৯ আগস্ট নগরের চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনলজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। নিয়ম অনুযায়ী আসামি গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার তথা থাকলেও, তাদের তিন দিন পর ১১ আগস্ট আদালতে হাজির করে ডিবি পুলিশ। আসামিদের সাথে কোর্টে পাঠানো ফরওয়ার্ডিংয়েই ডিবির তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন ওই আসামিদের ৯ আগস্টে আটক করি। কিন্তু তাদের ১১ আগস্ট আদালতে হাজির করে আবার রিমান্ডের আবেদন করেন।’
তিনি আরও বলেন, ‘আজকে এই রিমান্ড শুনানিতে আমরা অংশ নিয়ে আদালতকে ডিবির নিয়ম ভঙ্গের বিষয়টি তুলে ধরেছি। আদালত রিমান্ড শুনানি স্থগিত করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই ইমাম হোসেনকে আগামীকাল হাজির হতে নির্দেশ দিয়েছেন। এছাড়া ঘটনাস্থল চান্দগাঁও হওয়ায় সেই থানার ওসিকেও লিখিতভাবে কারণ দর্শাতে বলেছেন।’








