Site icon CPLUSBD.COM

আসামে মাদ্রাসা-সংস্কৃত শিক্ষাঙ্গন বন্ধ করার সিদ্ধান্ত

আসামের সরকারি মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষাঙ্গন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ছয় মাসের মধ্যে তাদের নিয়মিত বিদ্যালয়ে রূপান্তর করা হবে। ২ হাজার বেসরকারি মাদ্রাসার জন্য কঠোর বিধিমালা তৈরির কথাও জানানো হয়।

রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, শিশুদের ধর্মগ্রন্থ এবং আরবি শেখানো ধর্মনিরপেক্ষ সরকারের কাজ নয়। আর আর্থিক সহায়তা দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকার মাদ্রাসার পাশাপাশি সংস্কৃত শিক্ষা বোর্ড ভেঙে দিয়ে ২০১৩ সালে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সঙ্গে একীভূত করে।

হেমন্ত বলেন, আসামে ১ হাজার ২শ’ মাদ্রাসা ও ২শ’ সংস্কৃত শিক্ষাঙ্গন রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য কোনও স্বাধীন বোর্ড না থাকায় ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। এজন্য সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি