নিউজটি শেয়ার করুন

আহলে বায়াতের আদর্শকে ধারণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কখনও পথভ্রষ্ট হবে না

রাউজান প্রতিনিধি: রাউজানের পাহাড়তলীতে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে এবং রহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত হাফেজ ক্বারী আল্লামা তৈয়ব শাহ (র.)’র ওরশ শরীফ , শাহ সূফী নুর মোহাম্মদ সওদাগর ও আবদুল মালেক সওদাগরের বার্ষিক ফাতেহা উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে আব্দুল মালেক সওদাগরের বাড়িতে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জমির উদ্দিন মাস্টার।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ রাউজান তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ শওকত হোসেন রেজভী।

গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই শাখার সহ মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও পাহাড়তলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ চৌধুরীর সঞ্চালনায় সভায় রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সি. সহ সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, পাহাড়তলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজল আকবর, সমাজ হিতৈষী শাহ আলম তালুকদার, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস.এ.এম. রুবেল, পাহাড়তলী গাউসিয়া কমিটির সহ সভাপতি মুহাম্মদ মমতাজ, ফিরোজুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুর রহমান সাহেদ, তৈহিদুল ইসলাম প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, মহানবী (দ.) সন্তুষ্টি তাঁর আহলে বাইতের ভালবাসার মধ্যে নিহিত রয়েছে। আহলে বায়াতের আদর্শকে ধারণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে কখনও পথভ্রষ্ট হবে না। আর যে ব্যক্তি আহলে বায়াতের শত্রুতা নিয়ে মৃত্যুবরণ করে, সে বেহেশতের সুগন্ধও পাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here