সিপ্লাস প্রতিবেদক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ধোড়করা বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩৩ বোতল বিদেশী মদ এবং ৫.৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ রাজিব (২৬), পিতা- মোঃ হারুনুর রশিদ, সাং- চিওড়া জিনিতকরা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা এবং মোঃ দিদার (২৮), পিতা- রফিকুল ইসলাম, সাং- বেরুলা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাদের আটক করে।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ধোড়করা বাজারস্থ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিঃ এর সামনে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে সিএনজিটি র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ রাজিব (২৬), ও মোঃ দিদার (২৮)কে আটক করে।
এসময় নম্বর বিহীন সিএনজিটির পিছনের সীটে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৩৩ বোতল বিদেশী মদ এবং ৫.৫ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।








