Site icon CPLUSBD.COM

আয়লান কুর্দির নামে করা জাহাজে কাজ করতে চান তার বাবা

ভূমধ্যসাগরের তীরে পাওয়া সিরিয়ার শিশু আয়লান কুর্দির নামে জার্মানির একটি উদ্ধারকারী জাহাজের নামকরণ করা হয়েছে। এখন সেই জাহাজে কাজ করতে চান আয়লান কুর্দির বাবা ৪৫ বছর বয়সি আবদুল্লাহ কুর্দি।

ইতালির দৈনিক লা রিপাবলিকায় দেয়া সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানিয়ে আবদুল্লাহ কুর্দি বলেন, তিনি আবার বিয়ে করেছেন এবং বাবা হতে চলেছেন। বলেন, আমার সন্তানের জন্মের পরপরই আমি সেই জাহাজে গিয়ে অভিবাসীদের উদ্ধারকাজে যোগ দেবো। আমি তাদের সেই সাহায্যটুকু করতে চাই, যা আমি পাইনি।

২০১৫ সালে তুরস্কের বোদ্রুম থেকে সাগরপথে গ্রীসের দ্বীপ কসে যাওয়ার সময় দুই সন্তানসহ কুর্দির স্ত্রী মারা যান।

আয়লান কুর্দি জাহাজটি এখন স্পেনের বুরিনা বন্দরে অলস বসে আছে। কারণ, উদ্ধারকাজ চালাবার মতো অর্থ তাদের নেই। তবে ১২ অক্টোবর থেকে আবার উদ্ধারকাজ শুরু করতে চায় তারা।

আবদুল্লাহ কুর্দি এখন ইরাকের এরবিলে থাকেন। সেখানে একটি শরণার্থী ক্যাম্পে শিশুদের সাহায্য করেন তিনি।