নিউজটি শেয়ার করুন

আ.জ.ম নাছির উদ্দীনের সাথে বাগীশিক কেন্দ্রীয় সংসদের মতবিনিময়

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সাথে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ বুধবার (১৫ সেপ্টেম্বর ) বিকালে সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেছেন।

আগামী ২৪ সেপ্টেম্বর বাগীশিক কেন্দ্রীয় সংসদের ত্রি-বার্ষিক ভার্চুয়াল সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাগীশিক নেতৃবৃন্দ সম্মেলনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং আ.জ.ম নাছির উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্মেলনে আ.জ.ম নাছির উদ্দীন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৈলাশ বিহারী সেন, সম্মেলন আহবায়ক কমিটির সদস্য সচিব যীশু সেন, সহ-প্রকাশনা সম্পাদক লিটন কান্তি দে প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here