সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চসিকের সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ কর্মী মোঃ সাহেদ হোসেন টিটুর উদ্যেগে আগ্রাবাদ বাদামতলী মোড়ে গরীব ও অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ কর্মী মোঃ সাহেদ হোসেন টিটু, যুবলীগ কর্মী আনিছুর রহমান টিপু, মোঃ রাজু, মোঃ কামাল, নগর ছাত্রলীগ নেতা তুহিন বাবু, ইমন খান, ইফতাহারুল ইসলাম, মোঃ আরমান, আবু নাঈম, মোঃ ইসলাম প্রমূখ।
এসময় প্রায় ১৫০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।








