ফেনী জেলা আওয়ামী লীগের এক সময়য়ের ‘প্রভাবশীলী গডফাদার’ হিসেবে পরিচিত জয়নাল হাজারীকে দলের উপদেষ্টা মনোনীত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন দলের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সোমবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জয়নাল হাজারীর কাছে পাঠানো হয়। গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করার কথা বলা হয়। কিন্তু দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।
তবে সোমবার ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘সালাম নেবেন। আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি আপনার শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে সংগঠনের নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়তা করবে। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।’








