আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক হয়েছেন সায়েম খান। তিনি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিটিতে নতুন করে স্থান পাওয়া কেন্দ্রীয় নেতাদের নাম ঘোষণা করেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।








