Site icon CPLUSBD.COM

আ.লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত

সিপ্লাস প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম নিজেই।

আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম জানান, করোনা পজিটিভ হলেও তেমন কোনো উপসর্গ নেই। করোনা পজিটিভ বলে জানার পর তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
শনিবার (২০ জুন) পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন আমিনুল ইসলাম। সোমবার তিনি রিপোর্ট পান।
তিনি বলেন, আমার নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হয়েছে।