Site icon CPLUSBD.COM

আ.লীগের দপ্তর সম্পাদক হলেন চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

২১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের আ.লীগের দপ্তর সম্পাদক হলেন চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির কয়েকজনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আগের কমিটির উপ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার ফেসবুক পেইজে লিখেন-

`কৃতজ্ঞতা-

জাতীয় কাউন্সিল ২০১৯ এ আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করায় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সভাপতি এবং জননেতা মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয়, জেলা উপজেলা সহ সমগ্র বাংলাদেশের তৃণ-মূলের নেতা কর্মী সমর্থকদের প্রতি এবং আগামীতে দায়িত্ব পালনে বরাবরের মতো সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।’

এ ব্যাপারে নাম ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে দলের নবনির্বাচিত সা.সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবার একধাপ প্রমোশন পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন।