নিউজটি শেয়ার করুন

আ.লীগের দপ্তর সম্পাদক হলেন বিপ্লব বড়ুয়া

২১তম জাতীয় সম্মেলনে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আগের কমিটির উপ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।