Site icon CPLUSBD.COM

আ.লীগের মনোনয়ন আবেদন ফরম বিতরণ শুরু

আ.লীগের মনোনয়ন আবেদন ফরম বিতরণ শুরু

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম বিতরণ আজ শবিবার থেকে শুরু হচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের জন্য এসব ফরম বিতরণ করা হবে।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আগামী ৬ অক্টোবর বুধবার পর্যন্ত ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এই আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

আগামী ৬ অক্টোবর বুধবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে।