নিউজটি শেয়ার করুন

আ.লীগের শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য হলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত বাণিজ্য সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত উপ কমিটির তালিকায় মাহবুবুল আলমের নাম রয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন,  আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হওয়ায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারব। আরও দৃঢ়তার সঙ্গে শামিল হতে পারব দেশের আর্থ সামাজিক উন্নয়নে। নতুন পরিসরে দেশের জন্য কাজ করার সুযোগ পাব।