সিপ্লাস প্রতিবেদক: আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা জাহেদুর রহমান সোহেল।
সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের ৪৫ সদস্য বিশিষ্ট সংস্কৃতি বিষয়ক উপ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহেদুর রহমান সোহেলকে সদস্য রাখা হয়েছে।
তিনি একই সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ কার্যকরী কমিটির সদস্য ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি আবাহনী সমর্থক গোষ্ঠী চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক, নিরাপদ সড়ক চাই, ঘাতক দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, হৃদয়ে চেতনা একাত্তরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত।








