নিউজটি শেয়ার করুন

আ.লীগ নেতার উপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

আ.লীগ নেতার উপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদার ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর বিরুদ্ধে এই কর্মসূচি করেছে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও গাউছিয়া কমিটি চন্দ্রঘোনা ইউনিয়ন শাখা।

সোমবার (১২ জুলাই) বিকালে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, মো. আবদুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাষী নেজাম উদ্দিন, মো. হাবিব, মো. সাদিল, মো. হানিফ, আবদুল খালেক, মো. মহসিন, ইয়াকুব আলী, মো. হোসেন, ইকবাল হোসেন বাবলু প্রমুখ।

উল্লেখ্য গত ১০ জুলাই রাত আটটার দিকে আ.লীগ নেতা আবদুল মোনাফ সিকদারের নগরীতে নির্মাণাধীন বাসভবনের জন্য একটি মালবাহী ট্রাক গলিতে প্রবেশ করাকে কেন্দ্র করে কাউন্সিলর হাসনী ও তার সমর্থকদেও হামলার স্বীকার হয়েছেন আবদুল মোনাফ সিকদারসহ তার দুই ছেলে নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিন। পরে ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে।